ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় দরবার শরিফে হামলা আগুন, দরবারপ্রধানকে পিটিয়ে হত্যা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বেচ্ছাসেবক দল সভাপতি যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বললেন ট্রাম্প আমরা ক্লিনিং ঢাকা করতে চাই, সমৃদ্ধ ন্যাশন গড়তে চাই: সড়ক পরিবহনমন্ত্রী চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি ‘বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে সরকার যা সর্বনাশ ডেকে আনবে’:বিচারপতি মতিন ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম

আধুনিক শিক্ষা কার্যক্রম চালু করায় শিক্ষার্থীরা দক্ষ হচ্ছে: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আধুনিক শিক্ষা কার্যক্রম চালু করায় শিক্ষার্থীরা দক্ষ হচ্ছে। ‘যে জাতি যত শিক্ষিত, সে জাতি ততই উন্নত’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের শিক্ষাব্যবস্থাকেও ডিজিটাল করেছে। বিদ্যালয়ে মাল্টি মিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে।

আমির হোসেন আমু শুক্রবার বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, পদ্মাসেতু ও পায়রা বন্দর চালু হওয়ার পর দক্ষিণাঞ্চল একটি অর্থনৈতিক অঞ্চলে পরিনত হবে। এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে। এজন্য শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার দিকে ঝুকতে হবে।

শিল্পমন্ত্রী উল্লেখ করেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের কোন উন্নয়ন করেনি। এজন্য দেশ অনেক পিছিয়ে ছিল। স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীন রাজনীতিবিদ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে উত্তরীয় ও কোট পিন পরিয়ে দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম।

এ সময় শিল্পমন্ত্রী উপজেলার ৯৬টি বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ ও একটি করে প্রজেক্টর বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর উপস্থিত ছিলেন।

পরে শিল্পমন্ত্রী নলছিটি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আইটি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০জন যুবক ও যুবতীকে সনদপত্র প্রদান করেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহামুদ হোসন জোমাদ্দার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এছাড়াও তিনি ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খাসমহল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মোট এক লাখ ৯০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

রাস্তার পাশে জঙ্গলে কাঁদছিল নবজাতকটি

আধুনিক শিক্ষা কার্যক্রম চালু করায় শিক্ষার্থীরা দক্ষ হচ্ছে: আমু

আপডেট সময় ০১:০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭