ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চিকুনগুনিয়া রোগ প্রতিরোধের পরামর্শ: শেখ সেলিম

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ, এর বাহক এডিস মশা নিধন ও চিকিৎসা সেবা প্রদানে আরো সমন্বিভাবে কাজ করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়েছে। সংসদ ভবনে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ ব্যাপারে এখন থেকে প্রস্তুতি নেয়ারও পরামর্শ দেয়া হয়।

আগামী ১ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকুনগুনিয়া: ঢাকার অভিজ্ঞতা শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করেছে। এ সেমিনারে দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানীসহ সংশ্লিষ্ট ব্যাক্তিগন তাদের অভিজ্ঞতা এবং সুপারিশ প্রদান করবেন। সেমিনারে এ রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে একটি সুপারিশ মালাও সরকারকে দেয়া হবে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান জানান। তিনি বিশেষ আমন্ত্রনে কমিটির এ সভায় অংশ নেন।

সভায় কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মোঃ ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, সেলিনা বেগম এবং জুয়েল আরেং অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয় চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে ইতোমধ্যে ৩ হাজার ৭শ’ জন ডাক্তারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য সভায় প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রশংসা করা হয়। সভায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের আধুনিকায়ন, পরিচ্ছন্নতা এবং আইসিইউ’র সংখ্যা বৃদ্ধির সুপারিশ করা হয়। কমিটি গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগস লিঃ তৃতীয় শাখা স্থাপন প্রকল্পে পানি শোধনাগার স্থাপনের সুপারিশ করে।

কমিটি ১৯টি সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সার্বক্ষনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে আবাসিক বেসরকারী চিকিৎসকদের জন্য মাসিক জনপ্রতি ২০ হাজার টাকা সম্মানী প্রদানের সুপারিশ করে। সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চিকুনগুনিয়া রোগ প্রতিরোধের পরামর্শ: শেখ সেলিম

আপডেট সময় ০৮:০০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭