ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

পার্কে ঘুরতে আসা এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মিরাজ উদ্দিন (৩৩) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সকালে খুলনায় এঘটনা ঘটে। পরে নগরীর একটি হোটেল থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর সাতক্ষীরা থেকে পাঁচবছরের শিশু কন্যাকে নিয়ে স্বামীর বাড়ি থেকে খুলনায় হাসপাতাল পাড়ার মামার বাড়িতে বেড়াতে আসেন এক গৃহবধূ। গত মঙ্গলবার বিকালে ওই গৃহবধূ তার স্বামীর বন্ধু সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের মৃত ফেরাজতুল্লাহ গাজীর ছেলে সেলিম হোসেনের সঙ্গে নগরীর মুজগুন্নী পার্কে বেড়াতে যায়।

পার্ক থেকে সন্ধ্যার দিকে বের হয়ে ইজিবাইকে ওঠার সময় একটি মোটরসাইকেলে পুলিশ কনস্টেবল মিরাজ উদ্দিন এসে তাদের পথ রোধ করে। এরপর মোবাইল ফোনে ওই গৃহবধূ ও সেলিমের ছবি ধারণ করে তার স্বামীর কাছে পাঠানোর ভয় দেখায়।

এ সময় সেলিমের কাছে থাকা ২২শ’টাকা কনস্টেবল মিরাজ নিয়ে নেয়। পরে মিরাজ ওই গৃহবধূকে তার মোটরসাইকেলে নিয়ে গল্লামারীর চৌধুরী আবাসিক হোটেলের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে কনস্টেবল মিরাজ একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনার পর গৃহবধূর সঙ্গে আসা স্বামীর বন্ধু সেলিম খালিশপুর থানায় গিয়ে অভিযোগ করেন। পুলিশ হোটেল কক্ষে এসে কনস্টেবল মিরাজকে আটক ও গৃহবধূকে উদ্ধার করে। এ ঘটনায় ওই গৃহবধূ গত মঙ্গলবার সন্ধ্যায় কনস্টেবল মিরাজের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। গতকাল বুধবার দুপুরে মিরাজকে আদালতে প্রেরণ করা হয়। কনস্টেবল মিরাজ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

এ ব্যাপারে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান জানান, মামলার তদন্ত চলছে। তদন্তকালে জড়িত আরও যদি কারও নাম উঠে আসে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড়

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার

আপডেট সময় ০৩:২৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭