ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করছে চীন: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার অস্ত্র সমৃদ্ধিকরণ ইস্যুকে কেন্দ্র করে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমানে সাপে-নেউলে সস্পর্ক। মার্কিনি তদবিরে আন্তর্জাতিকভাবে বাণিজ্যিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশটির ওপর। এ পরিস্থিতির মধ্যেই প্রায় একঘরে হয়ে পড়া উত্তর কোরিয়াকে চীন জ্বালানি তেল সরবরাহ করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে করা এক পোস্টে এমন অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

টুইটে ট্রাম্প লেখেন, ‘একেবারে হাতেনাতে ধরা পড়েছে- এটা খুবই হতাশাজনক যে চীন উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করতে দিচ্ছে। এমন চলতে থাকলে কখনোই উত্তর কোরিয়া সমস্যার বন্ধুত্বপূর্ণ সমাধান হবে না।’

বিবিসির খবরে বলা হয়, উত্তর কোরিয়ায় তেলের আমদানি ৯০ শতাংশ কমিয়ে আনতে গত সপ্তাহে জাতিসংঘের আনা এক সিদ্ধান্তে সমর্থন জানায় চীন। কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা রুখতে যুক্তরাষ্ট্রের তদারকিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতিসংঘের সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানানো সত্ত্বেও চীন এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের কয়েকটি তেলের ট্যাংকার গোপনে উত্তর কোরিয়ার জাহাজে তেল সরবরাহ করেছে বলে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র চোসান ইলবোতে খবর প্রকাশিত হয়। এর পরই চীনের বিরুদ্ধে অভিযোগ করেন ট্রাম্প।

দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে চোসান ইলবো জানায়, চলতি বছরের অক্টোবর থেকে দুই দেশের মধ্যে জাহাজের মাধ্যমে অবৈধ তেলের আদান-প্রদান হচ্ছে। মার্কিনি গোয়েন্দা স্যাটেলাইটে ধারণ করা ছবিতে এ কাজের কমপক্ষে ৩০টি প্রমাণ রয়েছে।

উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সবচেয়ে বেশি বাণিজ্যিক লেনদেন হয়ে থাকে। তবে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা মেনেই ওই লেনদেনগুলো করা হচ্ছে বলে অনেক আগে থেকেই দাবি করে আসছে চীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করছে চীন: ট্রাম্প

আপডেট সময় ০২:৫৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭