ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সিংড়ায় কিশোরকে হত্যাচেষ্টা

অাকাশ জাতীয় ডেস্ক:

পূর্ব বিরোধের জের ধরে নাটোরের সিংড়ায় মুক্তার হোসেন নামের এক কিশোরকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার দূর্গম পল্লী শিববাড়ী শশ্মানে এ ঘটনা ঘটে। কিশোর মুক্তার হোসেন শেরকোল ইউনিয়নের তেমুক গ্রামের দিনমজুর ফরিদ উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার কিশোর মুক্তার হোসেনকে শিববাড়ী বাজার থেকে প্রকাশ্যে তুলে নিয়ে যায় প্রতিপক্ষ দিলীপ হালদার ও তার লোকজন। পরে স্থানীয় শশ্মানে নিয়ে তাকে হাত-পা বেঁধে জবাই করে হত্যার চেষ্টা করা হয়। এসময় তার চিৎকারে এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবীব রুবেল বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটেছে। এছাড়া প্রায় দুই মাস আগে ওই কিশোরকে একই কারণে মারধর করেছিল প্রতিপক্ষরা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

সিংড়ায় কিশোরকে হত্যাচেষ্টা

আপডেট সময় ১২:২২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭