ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রান্নাঘরে মাকে গলাকেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের রায়গঞ্জে জহুরা বেওয়া (৫৫) নামে নারীকে গলাকেটে হত্যা করেছেন তার ছেলে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী নিহতের ছেলে টুটুল মন্ডলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার এবং শিমুলকে আটক করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ধুবিল ইউনিয়নের মেহমানশাহী গ্রামে এ ঘটনা। নিহত জহুরা বেওয়া মেহমানশাহী গ্রামের মৃত জাবেদ আলী মন্ডলের স্ত্রী।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে জহুরা বেওয়া রান্নার কাজ করছিলেন। এ সময় মানসিক ভারসাম্যহীন ছেলে টুটুল মন্ডল বাড়িতে ঢুকে মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে। কথাকাটাকাটির এক পর্যায়ে রান্না ঘরে থাকা ধারালো বটি দিয়ে মাকে গলাকেটে হত্যা করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যেতে দেখলে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সাথে জড়িত টুটুলকে আটক করে থানায় নিয়ে যায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রান্নাঘরে মাকে গলাকেটে হত্যা

আপডেট সময় ১১:৫৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭