ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পথচারীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার ভোর পাঁচটার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ভোর পাঁচটার দিকে মোকামতলা এলাকায় পৌঁছে। এ সময় রাস্তায় থাকা এক পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন ১৬ জনের মতো।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

পথচারীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ৪

আপডেট সময় ১১:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭