ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

রাজশাহীতে আখ খেতে মিললো নিখোঁজ বৃদ্ধার লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আখ খেত থেকে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মালেকা বিবি (৭৫)। তিনি উপজেলার মাটিকাটা বাইপাস গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, এই বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করতেন। তিনি গত ১৮ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কদমহাজির মোড় এলাকার একটি আখ খেতে তার লাশ পাওয়া যায়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, সকালে আখ খেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ওসি বলেন, অন্তত এক সপ্তাহ আগে মালেকা বিবির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশে পচন ধরায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বোঝা যায়নি। বিষয়টি ময়নাতদন্তের পর বলা যাবে। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে বলেও জানান ওসি হিপজুর আলম মুন্সি।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজশাহীতে আখ খেতে মিললো নিখোঁজ বৃদ্ধার লাশ

আপডেট সময় ০৫:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭