ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার বিস্ফোরিত হল শাওমি হ্যান্ডসেট

অাকাশ আইসিটি ডেস্ক:

শাওমির রেডমি নোট ফোর হ্যান্ডসেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুধু তাই নয় ভারতের বেঙ্গালুরুর একটি দোকানে ভীতিকর সেই অগ্নিকাণ্ডের ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে।

এক্সপ্লোড নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, দোকানে বিক্রেতা মোবাইলটিতে সিম লাগানোর চেষ্টা করছেন আর তখনি বিস্ফোরণ হয়ে হ্যান্ডসেটটিতে আগুন লেগে যায়। বিস্ফোরণের সময় এটি কোনো চার্জার বা অ্যাক্সেসরিজে যুক্ত ছিল না। সাধারণত এমন কোনো ঘটনার সঙ্গে ওভারহিটিং বা চার্জিংয়ের ঘটনা সংশ্লিষ্ট থাকে, তবে এটি বিরল ঘটনা বলেই প্রতীয়মান হচ্ছে। এই ঘটনায় স্যামসাং গ্যালাক্সি নোট সেভেন হ্যান্ডসেটের বিস্ফোরণ সংশ্লিষ্ট ঘটনাগুলোকে স্মরণ করিয়ে দিয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে শাওমি ইন্ডিয়া জানিয়েছে, শাওমির কাছে ভোক্তার নিরাপত্তা সবচেয়ে বেশি প্রাধান্য পায়। আমরা ভোক্তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে তদন্ত করে চূড়ান্ত বিষয়টি খতিয়ে দেখছি। ওই হ্যান্ডসেটের ক্রেতাকে নতুন শাওমি রেডমি নোট ফোর দেয়া হয়েছে।

সৌভাগ্যজনকভাবে এই ঘটনায় কেউ আহত হয়নি, কিন্তু যদি কেউ ফোনে কথা বলার সময় এই দুর্ঘটনা ঘটতো তাহলে গুরুতর আহত হওয়ার সম্ভাবনা থাকতো। ধারণা করা হচ্ছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার বিস্ফোরিত হল শাওমি হ্যান্ডসেট

আপডেট সময় ০১:০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭