ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেরত দেয়া হলো তিন বিএসএফ সদস্যকে

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী সীমান্তে আটক তিন বিএসএফ সদস্যকে ফেরত নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সোমবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির-১ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়। সেখানে বিএসএফের অবৈধ অনুপ্রবেশের কড়া প্রতিবাদ জানানো হয়। পরে আটক বিএসএফ সদস্যদের ফেরত পাঠানো হলে বিএসএফ কর্মকর্তারা তাদের সঙ্গে করে নিয়ে যান।

এর আগে সোমবার ভোরে রাজশাহীর পবা উপজেলার হাজিরবাথান এলাকা থেকে চর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়ির সদস্যরা বিএসএফ জওয়ান এসআই হরনাথ সিং, কনস্টেবল রাখেস কুমার ও সন্তোষ কুমারকে আটক করে। তারা ভারতের হাড়ুডাঙা ক্যাম্পে কর্মরত। বাংলাদেশে আটকের পর তাদের চর মাঝাড়দিয়াড় সীমান্ত ফাঁড়িতে রাখা হয়।

সেখানকার সুবেদার আবু তালেব জানান, হাজিরবাথান সীমান্ত এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া নেই। তাই সেখান দিয়ে গরু আনেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সোমবার ভোরে বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের ধাওয়া দিতে দিতে জিরোলাইন থেকে বাংলাদেশের ভেতরে প্রায় এক কিলোমিটার ঢুকে পড়েন। এ সময় স্থানীয়রা খবর দিলে বিজিবি সদস্যরা গিয়ে তাদের আটক করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেরত দেয়া হলো তিন বিএসএফ সদস্যকে

আপডেট সময় ০৭:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭