ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০ এক মামলায় জামিন পেলেন দীপু মনি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বহু হতাহত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ রামিসা হত্যা: আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

রাজশাহী সীমান্তে তিন বিএসএফ সদস্য আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে অনুপ্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে রাজশাহী শহরের ওপারে হাজিরবাথান এলাকা থেকে চর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে।

আটক বিএসএফ জওয়ানরা হলেন- এসআই হরনাথ সিং, কনস্টেবল রাখেস কুমার ও সন্তোষ কুমার। তারা ভারতের হাড়–ডাঙা ক্যাম্পে কর্মরত। বাংলাদেশে আটকের পর তাদের চর মাঝাড়দিয়াড় সীমান্ত ফাঁড়িতেই রাখা হয়েছে। সেখানকার সুবেদার আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু তালেব জানান, আটক বিএসএফ জওয়ানদের কাছ থেকে অস্ত্র, গুলি, হাতবোমা, লাইট ও সিগন্যাল সেট জব্দ করা হয়েছে। তবে পতাকা বৈঠকের পর বিএসএসএফ জওয়ানদের ফেরত পাঠানো হবে। ফেরত দেয়া হবে তাদের অস্ত্রগুলোও।

সুবেদার আবু তালেব বলেন, হাজিরবাথান সীমান্ত এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া নেই। তাই সেখান দিয়ে গরু আনেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সোমবার ভোরে বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের ধাওয়া দিতে দিতে জিরোলাইন থেকে বাংলাদেশের ভেতরে প্রায় এক কিলোমিটার ঢুকে পড়েন। স্থানীয়রা খবর দিলে বিজিবি সদস্যরা গিয়ে তাদের আটক করে। তবে আরও কয়েকজন বিএসএফ সদস্য পালিয়ে ভারতে চলে গেছেন। তিনজনকে আটকের পর বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

বিজিবি-১ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ বলেন, কুয়াশায় পথ ভুলে বিএসএফ জওয়ানরা বাংলাদেশে ঢুকে পড়েছিল। এরপর তাদের আটক করা হয়েছে। বিষয়টি বিএসএফের ৮৪ ব্যাটালিয়নের কমান্ডারকে অবহিত করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহী সীমান্তে তিন বিএসএফ সদস্য আটক

আপডেট সময় ০৭:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭