ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিদ্দিকুরের ঘটনায় পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক জানিয়েছেন, শাহবাগে সিদ্দিকুর রহমান আহত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। তিনি বলেন, ‘ওই ঘটনায় পুলিশের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ সোমবার পল্টনে কাবাডি লীগের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।

আইজিপি শহীদুল হক বলেন, ‘পুলিশ বাহিনী একটি বড় বাহিনী। এ বাহিনীর ভেতর কিছু কিছু সদস্য আছে যারা অতি উৎসাহী। যদি অতি উৎসাহিত হয়ে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে এবং তদন্ত কমিটি এর প্রমাণ পায়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিরপেক্ষ তদন্ত করার আশ্বাস দিয়ে আইজিপি জানান, সত্যিকারের ঘটনা বের করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘কারণ দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। পুলিশ বলছে তারা সিদ্দিকুরকে আঘাত করেনি এবং ছাত্ররা ফুলের টব ছুড়ে মেরেছে। সাধারণত কাঁদানে গ্যাস ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরের দিকে ছোড়া হয়। এখানে কী সমস্যা হয়েছিল তা দেখবে তদন্ত কমিটি।’

গত বৃহস্পতিবার শাহবাগে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় দুই চোখে আঘাত পান সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। অভিযোগ ওঠে, পুলিশের নিক্ষেপ করা কাঁদানে গ্যাসের শেলের কারণে চোখে আঘাত পান সিদ্দিকুর রহমান। তিনি এখন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন, তাঁর এক চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে। আরেক চোখে আলো ফেরার ক্ষীণ সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে গতকাল রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আহত সিদ্দিকুরকে হাসপাতালে দেখে আসেন। আজ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, উন্নত চিকিৎসকার জন্য সিদ্দিকুরকে ভারতে নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিদ্দিকুরের ঘটনায় পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : আইজিপি

আপডেট সময় ০৮:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭