ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেজিসলেটিভদের ক্যাডার সার্ভিসভুক্ত করার সুপারিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

আইন প্রণয়নে গতিশীলতা আনার জন্য লেজিসলেটিভ বিভাগের কর্মকর্তাদের ক্যাডার সার্ভিসভুক্ত করার সুপারিশ করেছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির বৈঠকে নিম্ন আদালতের বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখতে বলা হয়েছে।

কমিটির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, মো. তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন, সফুরা বেগম, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম, বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ডিজিটালাইজেশন করা এবং অ্যার্টনি জেনারেল অফিসসহ নিম্ন আদালতের জিপি ও পিপির অফিসকে সার্ভিসে রূপান্তর সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

একইসঙ্গে আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে আদালত চত্বরে লিগ্যাল এইডের সেবা সম্বলিত বিলবোর্ড প্রদর্শনের সুপারিশ করা হয়। বৈঠকে দেশের আপামর জনসাধারণকে লিগ্যাল এইডের সহায়তা প্রদানে প্রতি জেলায় তিন মাসে একটি করে কর্মশালা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লেজিসলেটিভদের ক্যাডার সার্ভিসভুক্ত করার সুপারিশ

আপডেট সময় ০৭:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭