ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা

রাজশাহীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তৌহিদুল ইসলাম (২৮)। তিনি উপজেলার ভালুকগাছি ইউনিয়নের তেলিপাড়া চকদোমাদী গ্রামের তৈয়ব আলীর ছেলে।

শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি বাগানের আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমগাছের ডালের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তৌহিদুলের লাশ ঝুলছিল। স্থানীয়রা তা দেখে পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ওসি জানান, তৌহিদুল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ

রাজশাহীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭