ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চাচা-ভাতিজার

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মো. রেজাউল করিম ও মো. ফরিদ মিয়া।

বলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহীন আহম্মেদ বলেন, ইঁদুর মারার জন্য ওই গ্রামের আবদুস সত্তার তার ধানক্ষেতে বিদ্যুতের ফাঁদ পেতে রেখেছিলেন। রাতে লোকেরা দলবেঁধে মাছ ধরার জন্য ক্ষেতে গেলে ফাঁদে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হন চাচা রেজাউল ও ভাতিজা ফরিদ। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বরূপকাঠি থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চাচা-ভাতিজার

আপডেট সময় ০৩:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭