ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

চীনের সেনাবাহিনীর চেয়ে পর্বত নড়ানো সহজ, ভারতকে হুমকি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিকিম সীমান্তে ভারতকে ভুল সংশোধনের হুমকি দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, পিপলস রিপাবলিক আর্মিকে (চীনের সেনাবাহিনী) নড়ানোর চেয়ে পর্বত নড়ানো সহজ।

সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলা হয়, চীনের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় পিপলস রিপাবলিক আর্মির সক্ষমতা প্রতিনিয়ত বৃদ্ধি করা হচ্ছে। চীন দাবি করে, গত জুনে চীন ডংলাং মালভূমিতে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। মালভূমিটিকে ভারত ও ভুটান ডকলাম নামে অভিহিত করে এবং এটিকে ভুটান নিজের ভূখণ্ড হিসেবে মনে করে। ভারত এই মালভূমিতে রাস্তা নির্মাণকে গুরুতর নিরাপত্তা ঝুঁকি মনে করে কারণ এতে সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যর সঙ্গে সংযোগ স্থাপনকারী সরু ভূখণ্ড ‘চিকেন নেক’ এ সহজে ঢুকে পড়তে পারবে চীনা সেনাবাহিনী

গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বলেন, দুই দেশের সেনাবাহিনীই এই বিরোধপূর্ণ মালভূমি থেকে প্রত্যাহার করে নিয়ে সমস্যার সমাধানে আলোচনা বসতে হবে। তিনি বলেন, বেশির ভাগ দেশ ভারতের পদক্ষেপকে সমর্থন করে এবং মনে করে চীন ভুটানকে তার ভূখণ্ড হস্তান্তর করতে চক্রান্ত করছে। তিন দেশের সীমান্তে যে ঝুঁকিপূর্ণ ভারসাম্য আছে চীন সেটা পরিবর্তনের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আলোচনায় বসার আগে ভারতকে তার সেনা প্রত্যাহার করতে হবে। ভারতকে কোনো কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে থাকলে হবে না এবং কোনো অবাস্তব বিভ্রমে থাকলে চলবে না। মুখপাত্র উ কিয়ান যোগ করেন, সেনাবাহিনী জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে ওই অঞ্চলে এবং সেনা মোতায়েন ও মহড়া বৃদ্ধি করেছে।

গত এক মাস ধরে সিকিম সীমান্ত সংলগ্ন এই মালভূমিতে মুখোমুখি অবস্থানে আছে দুই দেশের সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, চীনের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে কোনো অতিরিক্ত সেনাবাহিনী নিয়োজিত করেছে। তিব্বতে যে মহড়া চালিয়েছে সেটা চীন সেনাবাহিনীর বার্ষিক মহড়া, তাতে বর্তমান পরিস্থিতির কোনো অবনতি হয়েছে বলে মনে করে না ভারতীয় সেনাবাহিনী।

মালভূমিতে ১৫০ মিটার দূরে দুই পক্ষের ৩০০ জন করে সেনা মুখোমুখি অবস্থানে আছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ভারতকে ১৯৬২ সালের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যে বাড়িতে সংসার শুরু সেই বাড়িটি কিনলেন শাহরুখ

চীনের সেনাবাহিনীর চেয়ে পর্বত নড়ানো সহজ, ভারতকে হুমকি

আপডেট সময় ০৮:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭