ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পুঠিয়া, গোদাগাড়ী ও চারঘাট উপজেলায় ট্রাকচাপায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এই তিনটি দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাজশাহী মহানগরীর উপকণ্ঠ চৌদ্দপাই এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) এবং গোদাগাড়ী উপজেলার ফরিদপুর গ্রামের আজম আলীর ছেলে জুয়েল রানা (২৭)। নজরুল পুঠিয়ায় এবং জুয়েল গোদাগাড়ীতে নিহত হয়েছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া জানান, নিহত নজরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। অপর এক ব্যক্তির সঙ্গে তিনি মোটরসাইকেলে চড়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে পুঠিয়া থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে উপজেলার বানেশ্বর এলাকায় একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল মারা যান।

এরপর স্থানীয়রা মিজানুর রহমান বাবু নামের অপর এক আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি সায়েদুর রহমান। এদিকে গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, উপজেলার কামারপাড়া এলাকার একটি মসজিদে নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন জুয়েল। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চিনিভর্তি একটি ট্রাক তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান গোদাগাড়ী থানা পুলিশের এই কর্মকর্তা। এদিকে চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, দুপুরে দুই মোটরসাইকেল আরোহী বানেশ্বর-চারঘাট সড়ক দিয়ে বানেশ্বরের দিকে যাচ্ছিলেন। পথে চোঙ্গাতলা এলাকায় একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। দুজনের হেলমেট থাকলেও তা ভেঙে গিয়ে তারা মাথায় আঘাত পেয়েছিলেন।

ওসি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। তবে তাদের বাড়ি নাটোরের কানাইখালী বলে স্থানীয় একটি সূত্র জানাচ্ছে। ওই এলাকায় খবর পাঠানো হয়েছে। আর নিহতদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪

আপডেট সময় ০৩:১৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭