ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের জন্য ইসরায়েলের ত্রাণ সহায়তার প্রস্তাব বাংলাদেশের প্রত্যাখান

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইসরায়েলের ত্রাণ সহায়তার প্রস্তাব প্রত্যাখান করল বাংলাদেশ। সারা বিশ্বে শুধুমাত্র ইসরায়েলের সঙ্গেই বাংলাদেশের কোন কূটনৈতিক সম্পর্ক নেই। সম্প্রতি জেরুজালেমে ট্রাম্প প্রশাসনের দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদেও ভোট দেয় বাংলাদেশ।

ওয়াইনেট নিউজের খবরে বলা হয়, সম্প্রতি পালিয়ে আসা ৬ লাখ ৬৫ হাজার শরণার্থীর বোঝা মাথায় নিয়েও ইসরায়েলের এই সহায়তা নেয় নি বাংলাদেশ, সেই সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক সম্পর্কের প্রচেষ্টাও বিনীতভাবে প্রত্যাখান করে দক্ষিণ এশিয়ার এই দেশটি।

প্রতিবেদনে আরো বলা হয়, মুসলিম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কোন সম্পর্ক রাখে নি বাংলাদেশ, যদিও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটি মিয়ানমারের সামরিক বাহিনীর ধর-পাকড়ের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য অনুদানের প্রস্তাব দেয়। বাংলাদেশ এই সহায়তা প্রস্তাবের জন্য ইসরায়েলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় কিন্তু সেই সঙ্গে বিনীতভাবে এই সহায়তা গ্রহণ না করার কথা ব্যক্ত করে। বাংলাদেশ আরো জানায়, কিছু সংবেদনশীল বিষয় জড়িত থাকায় এই সহায়তা গ্রহণ করা যাচ্ছে না এবং দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক সম্পর্ক আগেই মতই থাকবে।

প্রসঙ্গত, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গারা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি আশ্রয় নিয়েছে বাংলাদেশে। জাতিসংঘের হিসেবে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী আছে এবং শরণার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই নৃশংসতাকে গণহত্যা ও জাতিগত নিধন বলে অভিহিত করছেন। বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশি-বিদেশী ত্রাণ সংস্থাগুলোর মতে, শুধুমাত্র ২৫ আগস্টের সহিংসতার পরই রাখাইন রাজ্যে ৬ হাজার ৭০০ রোহিঙ্গা হত্যাকান্ডের শিকার হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের জন্য ইসরায়েলের ত্রাণ সহায়তার প্রস্তাব বাংলাদেশের প্রত্যাখান

আপডেট সময় ০১:৩১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭