ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নওগাঁ সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর পত্নীতলা শিমুলতলী সীমান্তে বিএসএফের গুলিতে এরশাদ আলী নামে এক বাংলাদেশি মাদক বিক্রেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনাটি ঘটে। নিহত এরশাদ আলী পত্নীতলা উপজেলার আমবাটি গ্রামের গজিম উদ্দীনের ছেলে।

নওগাঁ-১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খিজির খান জানান, ভোরে পত্নীতলা শিমুলতলী সীমান্ত দিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ফেন্সিডিল বিক্রেতা ভারতে প্রবেশ করার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই এরশাদ আলী গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে ভারতীয় ১২২ বিএসএফ সদস্যরা ভারতের ভাতশালা ক্যাম্পে নিয়ে যায়। এরপর তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে এরশাদ মারা যায়।

তিনি আরো জানান, বিকালে নিহতের লাশ ফেরত দেয়া হবে বলে তারা জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

নওগাঁ সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০২:০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭