ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হন্ডুরাসে বিক্ষোভ জোরদার বিরোধীদের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হন্ডুরাসে বুধবার দেশটির বামপন্থী বিরোধীরা আন্দোলন জোরদার করেছে। প্রেসিডেন্ট জুয়ান অর্লান্ডো হার্নান্ডেজের নভেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে গড়ে তোলা আন্দোলন আরো তীব্র করার আহ্বান জানায় তারা। ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনা হয়।

নির্বাচনে কারচুপির প্রতিবাদে বিক্ষোভরত আন্দোলনকারীদের দমনের সময় নিরাপত্তাকর্মীদের হাতে বেশ কয়েকজন ‘নিহত’ হয়। এই ঘটনার নিন্দা জানাতে রাজধানী তেগুসিগাল্পার সেনাবাহিনীর সদরদপ্তরের সামনে বিক্ষোভের ডাক দেয়া হয়। খবর এএফপি’র। বিক্ষোভকারীরা গাড়ির চাকায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে আশপাশের কয়েকটি শহরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়।

বিরোধী এলাইয়েন্স অ্যাগেইনস্ট দ্য ডিক্টেটরশিপ বৃহস্পতিবার মার্কিন দূতাবাস অভিমুখে আরেকটি শান্তিপূর্ণ’ প্রতিবাদের ডাক দিয়েছে। তারা বিক্ষোভকারীদের শুক্রবার সারা দেশের রাস্তায় অবস্থানেরও আহ্বান জানিয়েছে। গত সপ্তাহে নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট হার্নান্ডেজ বিরোধী দলীয় প্রার্থী সালভাদর নাসরাল্লাকে ১ দশমিক ৫ শতাংশ পয়েন্ট পরাজিত করেছেন। এরপরই বিরোধী দলীয় বিক্ষোভকারীরা নির্বাচনে বিজয়ী হওয়ার দাবি করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হন্ডুরাসে বিক্ষোভ জোরদার বিরোধীদের

আপডেট সময় ১২:৪৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭