ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বচ্ছ ব্যবস্থাপনায় পুঁজিবাজার এখন অনেক গতিশীল: শিল্পমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বচ্ছ, জবাবদিহিমূলক ও টেকসই ব্যবস্থাপনায় বেশকিছু প্রগ্রেসিভ নতুন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ‘দীর্ঘমেয়াদী অর্থায়নে পুঁজিবাজারে ভূমিকা; বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পুঁজিবাজার এখন আগের চাইতে অনেক বেশি গতিশীল। এই সেক্টরে স্বচ্ছতা আনতে সরকার ইতোমধ্যে বেশকিছু কার্যক্রম সম্পন্ন করেছে। যার ফলে, পুঁজিবাজারে প্রগ্রেসিভ নতুন কোম্পানিগুলো তালিকাভুক্ত হচ্ছে।’

২০১০ সালে দেশের পুঁজিবাজার অস্থিতিশীলতা দেখা দেয়। এই অস্থিতিশীলতা থেকে পুঁজিবাজারকে স্থিতিশীল করতে সরকার ২০১৩ সালে ডিমিউচ্যুয়ালাইজেশন কার্যক্রম বাস্তবায়ন করে এরই আওতায় ব্যবস্থাপনা থেকে মালিকানা আলাদা করেছে। এছাড়া পাবলিক ইস্যু রুলস পরিবর্তনসহ ফাইন্যান্সিয়াল রিপোর্ট অ্যাক্ট-২০১৫ পাস করেছে।

শিল্পমন্ত্রী বলেন, ‘দেশে ছড়ানো ছিটানো টাকা শিল্পায়নে বড় ভূমিকা রাখছে। আর সেই সব ছড়ানো ছিটানো টাকা পুঁজিবাজারের মাধ্যমে একত্রিত হচ্ছে। এছাড়া পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে বিনিয়োগকারীরা উপকৃত হচ্ছে এবং বিনিয়োগকৃত শিল্প-কারখানায় তাদের মালিকানা প্রতিষ্ঠিত হচ্ছে।’

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই সেমিনারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী, ইফাদ অটোসের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, খান ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবীর খান বক্তব্য দেন।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান। প্রসঙ্গত, ২০১০ সালে মিউচুয়্যাল ফান্ড, ট্রেজারি বন্ডসহ দেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানির সংখ্যা ছিল ৪১০টি। বর্তমানে এর পরিমাণ ৫৬৭টি। ছয় বছরে মিউচুয়াল ফান্ড, ট্রেজারি বন্ডসহ দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বেড়েছে ১৫৭টি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বচ্ছ ব্যবস্থাপনায় পুঁজিবাজার এখন অনেক গতিশীল: শিল্পমন্ত্রী

আপডেট সময় ১২:৫৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭