ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

বিএফআইইউর নতুন প্রধান ইফতিখার উদ্দিন মামুন

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার ইফতিখার উদ্দিন মোহাম্মদ মামুনকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এর ধারা ২৪(১)(ঘ) এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ এর বিধি ২২ অনুযায়ী

মামুনকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, বিএফআইইউ-এর দায়িত্ব নেওয়ার জন্য মামুনকে অন্য সকল পেশাগত দায়িত্ব ত্যাগ করতে হবে। এটি একটি সার্বক্ষণিক পদ এবং তার বেতন ও সুযোগ-সুবিধা অনুমোদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বিএফআইইউ-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন শাহীনুল ইসলাম। গত বছরের সেপ্টেম্বরে সরকার তার নিয়োগ বাতিল করে।

বিএফআইইউ দেশের প্রধান আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে। এটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ করে এবং অর্থপাচার (মানিলন্ডারিং) প্রতিরোধে সহায়তা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বিএফআইইউর নতুন প্রধান ইফতিখার উদ্দিন মামুন

আপডেট সময় ০৬:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬