ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

রাজশাহীতে ট্রেন রক্ষাকারী দুই শিশুকে সংবর্ধনা

অাকাশ জাতীয় ডেস্ক:

গলার মাফলার উড়িয়ে রাজশাহীতে দুর্ঘটনার হাত থেকে তেলবাহী ট্রেন রক্ষাকারী দুই শিশু শিহাবুর রহমান শিহাব ও লিটন আলীকে সংবর্ধনা দিয়েছে পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেল কর্তৃপক্ষ।

আজ বুধবার দুপুরে বিভাগীয় কার্যালয় চত্বরে তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই শিশু ও তাদের স্বজনদের রাজশাহী থেকে পাবনার পাকশীতে নিয়ে আসেন রেল কর্মকর্তারা। প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সাহসী দুই শিশুকে। পরে আলোচনা অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করে শিশু শিহাব ও লিটন।

এ সময় বক্তব্য দেন পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, আড়ানী স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন, পাকশী রেলওয়ে শ্রমীকলীগ নেতা ইকবাল হায়দার, আওয়ামী লীগ নেতা হবিবুল ইসলাম হব্বুল, শিহাবের মা রিতা খাতুন, লিটনের নানী শুকুরজান বেগম। পরে দুই শিশু শিহাব ও লিটনের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন রেলওয়ে কর্মকর্তারা।

আগামীকাল বৃহস্পতিবার রাজশাহীতে রেলওয়ে কার্যালয়ে দুই শিশুকে সংবর্ধনা দেয়া হবে।

দুর্ঘটনার হাত থেকে ট্রেন রক্ষা করায় রেলওয়ে বিভাগ থেকে পুরস্কার পেয়ে উৎফুল্ল দুই শিশু। বড় হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করতে পুলিশ এবং রেলকর্মকর্তা হতে চায় শিহাব ও লিটন। আর দুই শিশুর সাহসী পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন রেল কর্মকর্তারা। তাদের দেখে সবাই উৎসাহিত হবে রেলওয়ের সম্পদ রক্ষায়।

লিটন জানায়, তারা এই অনুষ্ঠানে এসে পুরষ্কৃত হয়েছে। তারা খুব খুশি।

শিহাবুর রহমান বলে, ঘটনার সময় তারা খেলছিলো। এ সময় দেখতে পায় রেল লাইন ফাটা। তখন দুই বন্ধু মিলে তখন চিন্তা করেন যে ট্রেন আসলে টেন পড়ে যাবে। তখন তারা ট্রেন থামানোর জন্য তার নিজের কাছে থাকা লাল রঙের মাফলার দিয়ে ট্রেন লাইনের ওপর দিয়ে দাঁড়িয়ে নাড়তে থাকে। পরে ট্রেন থামিয়ে চালক এগিয়ে এলে তাদের জিজ্ঞাসা করলে তারা ট্রেন লাইন ফাটা বলে জানায়।

এ ব্যাপারে পাকশী পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, এই দুই শিশুর দৃষ্টাান্ত দেখে অনেকেই উৎসাহিত হয় এই জন্যই আজকের এই সংবর্ধনা এবং পুরস্কৃত করেছে পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেল কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

রাজশাহীতে ট্রেন রক্ষাকারী দুই শিশুকে সংবর্ধনা

আপডেট সময় ১০:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭