ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশি যুবক মারা গেছেন বলেন অভিযোগ উঠেছে। তার নাম রশিদুল ইসলাম। বুধবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারেরবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রশিদুল ইসলাম পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর (কবরস্থান) এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরে রশিদুলসহ কয়েকজন বাংলাদেশি ভারতীয় ব্যবসায়ীদের সহযোগিতায় গরু আনতে ওই সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলার এলাকায় যায়। এসময় টহলরত বিএসএফ ধাওয়া করে রশিদুলকে আটক করলে অন্যরা পালিয়ে আসে।

নিহত রশিদুলের পরিবারের দাবি, তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি শংকর কর বলেন, নিহত রশিদুল ইসলাম সীমান্তে গরু আনতে গিয়ে মারধরের শিকার হয়ে হাসপাতাল যাওয়ার পথে মারা যায়।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান বলেন, বিএসএফের নির্যাতনে রশিদুল ইসলাম নিহত হয়েছেন কিনা- তা খতিয়ে দেখছে বিজিবি। এ ব্যাপারে পতাকা বৈঠকের আহবান জানিয়ে ইতোমধ্যে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট সময় ০৯:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭