ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বঙ্গবন্ধু বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ নেতা: তুর্কি প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ শতকের মহান ও অন্যতম শ্রেষ্ঠ নেতা বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশে সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের সময় পরিদর্শন বইয়ে এ কথা লেখেন বিনালি।

এর আগে সকাল ১০টার দিকে তুর্কি প্রধানমন্ত্রী জাদুঘরে যান। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী ইলদিরিম বঙ্গবন্ধু ভবন ঘুরে দেখেন।

তুরস্কের প্রধানমন্ত্রী লেখেন, ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এসে বাঙালির মহান নেতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে স্মরণের সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশে এসে তুরস্ক জাতি এবং মুস্তাফা কামাল আতাতুর্কের প্রতি এ দেশের মানুষের শ্রদ্ধাবোধ দেখে আপ্লুত হয়েছি।’

বিনালি লেখেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা একই সম্মানবোধ পোষণ করি।’ তুরস্কের প্রধানমন্ত্রী লেখেন, ‘মৃত্যুর ৪০ বছর পরও বঙ্গবন্ধু আমাদের স্মৃতিতে জাগরূক। তিনি বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে সম্মানের আসনে অধিষ্ঠিত হয়ে আছেন।’ বিনালি ইলদিরিম তিন দিনের সফরে গতকাল সোমবার ঢাকা এসেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ নেতা: তুর্কি প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭