ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের জন্য ২০ শয্যার হাসপাতাল চালু করল ইরান

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ শয্যার একটি ভ্রাম্যমান হাসপাতাল চালু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এ হাসপাতাল স্থাপন করা হয়েছে। আজ (সোমবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র প্রতিনিধির উপস্থিতিতে হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।

ইরানি হাসপাতালে নারী ও প্রসূতি বিভাগসহ বেশ কয়েকটি বিভাগ রয়েছে। এখানে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়রাও চিকিৎসা নিতে পারবেন। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সমাজ সেবক মাওলানা আমজাদ হোসেন। তিনি বলেছেন, “ইরান সব সময় রোহিঙ্গাদের পাশে ছিল। আমরা ইরানের এ পদক্ষেপকেও স্বাগত জানাচ্ছি। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়রাও এ হাসপাতাল থেকে উপকৃত হবে।”

ইরানের উপ-রাষ্ট্রদূত শাফিয়ি হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য বাংলাদেশের সরকার ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান প্রথম থেকেই রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। হাসপাতাল পরিচালনার ব্যয়ও ইরান বহন করবে। হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও।

বিশ্বের যেখানেই মানুষের ওপর নিপীড়ন ও নির্যাতনের ঘটনা ঘটে সেখানেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ইরান। এরই অংশ হিসেবে রোহিঙ্গা মুসলমানদের অধিকারের বিষয়ে প্রথম থেকেই সোচ্চার রয়েছে তেহরান

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের জন্য ২০ শয্যার হাসপাতাল চালু করল ইরান

আপডেট সময় ০১:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭