ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০১৮ তে দেশে সংকট তৈরির অপচেষ্টা হতে পারে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

দুই সপ্তাহ পর শুরু হতে যাওয়া নতুন বছর নিয়ে শঙ্কিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মনে করেন, সাম্প্রদায়িক শক্তির হামলায় ২০১৮ সাল খারাপ যাবে। সোমবার সন্ধ্যায় মিরপুর ১০ এর সেনপাড়া পর্বতায় ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে বড়দিন উপলক্ষে এক অনুষ্ঠানে এই আশঙ্কার কথা বলেন আওয়ামী লীগ নেতা।

কাদের বলেন, ‘আগামী বছর দেশে সংকট তৈরির অপচেষ্টা হতে পারে। সাম্প্রদায়িক গোষ্ঠী হামলা চালাতে পারে। এ ব্যাপারে সাম্প্রদায়িক সম্প্রীতির সবাইকে সজাগ থাকতে হবে।’ ‘২০১৮ সাল খারাপ যাবে। উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি মাঝে মাঝে বিচ্ছিন্ন ঘটনা ঘটায়।’

এই সাম্প্রদায়িক গোষ্ঠী কোনো বিশেষ দলের নয় মন্তব্য করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান কাদের। বলেন, ‘এরা যে দলেরই হউক তাদের ব্যাপরে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তাদের শাস্তির আওতায় আনা হবে।’ চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর কুলখানির অনুষ্ঠানে পদদলিত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক জানান কাদের।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘একটি শোকের রেশ শেষ হতে না হতেই আরেকটি শোকের ছায়া বাংলাদেশকে ঢেকে ফেলেছে। একটি শোকাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে সারাদেশে।’ যারা পদদলিত হয়ে মারা গেছেন, তাদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী। কাদের বলেন, ‘তারা সনাতন ধর্মালম্বী হয়েও তার কুলখানিতে এসেছিলেন। তার (মহিউদ্দিন চৌধুরী) প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ মিলেছে এর মাধ্যমেই।’

নেতা হবে তার (মহিউদ্দিন) মতো। যে নেতা ছিলেন মানুষ, মাটির কাছাকাছি একজন। তাকে ভালোবেসে তারা এসেছিলেন শ্রদ্ধা জানাতে। ঢাকা উত্তর সিটি করপোরেসনে উপনির্বাচন নিয়েও কথা বলেন কাদের। বলেন, ‘আমরা ডিএনসিসি নির্বাচনে যোগ্য প্রার্থী দেব। নেত্রীর এবং দলের একটি জরিপ চলছে।’

কাদের বলেন, প্রধানমন্ত্রী চান রংপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক। আর এই চাওয়া তিনি রংপুরের পুলিশ ও প্রশাসনকে জানিয়ে দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০১৮ তে দেশে সংকট তৈরির অপচেষ্টা হতে পারে: কাদের

আপডেট সময় ১০:৪০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭