ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

সরকার পরিবর্তনের সময় এসে গেছে: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এই সরকার পরিবর্তনের সময় এসে গেছে। দেশের মানুষ আর বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, তারা পরিবর্তন চায়। জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি আচরণের জন্য দেশ বিপথগামী হচ্ছে। তাদেরকে ক্ষমতা থেকে হঠাতে হবে। ভারত এক্ষেত্রে জাতীয় পার্টিকে সকল প্রকার সহায়তা করবে।

এরশাদ বলেন, দেশের মানুষের পাশাপাশি বিদেশি বন্ধুরাও বাংলাদেশে জাতীয় পার্টির সরকার দেখতে চায়।রোববার দিল্লি সফর শেষে দেশে ফিরলে হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে জাতীয় পার্টির উদ্যোগে দেয়া সংর্বধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিমানবন্দর সড়কের সামনে ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত দলের হাজার হাজার নেতা-কর্মী এবং সমর্থকদের উদ্দেশে এরশাদ আরও বলেন, ‘আজকের জনসমাগম দেখে বোঝাই যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।’

তিনি বলেন, ‘আপনারা আমাকে ভোট দিন, আমি সন্ত্রাস, বিবাদমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দেবো।’ জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সংর্বধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু।

গত ১৯ জুলাই পাঁচ দিনের ব্যক্তিগত সফরে দিল্লি যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার বিকালে তিনি ঢাকায় ফেরেন। তার সঙ্গে সফরসঙ্গী ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এবং প্রেসিডিয়াম সদস্য মেজর মো. খালেদ আখতার (অব.)। সফরকালে এরশাদ আজমির শরিফে হজরত খাজা মঈনুদ্দীন চিশতীর (রহ.) পবিত্র মাজার জিয়ারত করা ছাড়াও বিজেপি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

সরকার পরিবর্তনের সময় এসে গেছে: এরশাদ

আপডেট সময় ১১:৩২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭