ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের সিংড়ায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তফিকুল ইসলাম নামে এক কীটনাশক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার তাজপুর ইউনিয়নের চকনওগাঁ গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় চকনওগাঁ গ্রামের তিন মাথা মোড়ে এই হামলার ঘটনা ঘটে। পরে শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যায় নিহত তফিকুল ইসলাম তেমুখ নওগাঁ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে চকনওগাঁ তিনমাথা মোড়ে প্রতিপক্ষ রাজিউল ইসলামের নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে মুখে বিষ ঢেলে দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হলে অবস্থার অবনতি দেখে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

আপডেট সময় ১০:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭