ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে দম্পতির লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাঘা উপজেলায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পাকুড়িয়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

মৃতরা হলেন- পাকুড়িয়া গ্রামের বাসিন্দা আবদুল মান্নান (৪৫) ও তার স্ত্রী কাজলী বেগম (৩৫)। মান্নানের লাশ বাড়ির পাশের একটি লিচু গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছিল। আর তার স্ত্রীর লাশ ছিল ঘরের ভেতর।

পুলিশ বলছে, আবদুল মান্নান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার স্ত্রীর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত হতে দুটি লাশেরই ময়নাতদন্ত করা হচ্ছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, রাতে এই দম্পতি একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে পরিবারের সদস্যরা কাজলী বেগমের একটি চিৎকার শুনতে পান। এরপর তার ১৩ বছরের এক ছেলেসহ এলাকার লোকজন কাজলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কিন্তু সেখানে পৌঁছার আগেই কাজলী মারা যান। এরপর ওই নারীর লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাতে আবদুল মান্নানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে স্থানীয়রা বাড়ির পাশে একটি গাছে তার লাশ ঝুলতে দেখেন। এরপর খবর পেয়ে পুলিশ দুটি লাশই উদ্ধার করে।

ওসি বলেন, এই দম্পতির কোনো কলহ ছিল না। আবার কাজলী বেগম অসুখ-বিসুখেও ভুগতেন। তাই তাকে হত্যা করা হয়েছে কি না তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। দম্পতির মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে দম্পতির লাশ উদ্ধার

আপডেট সময় ০২:৫৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭