ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হত্যার তিন দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

অাকাশ জাতীয় ডেস্ক:

গুলি করে হত্যার তিন দিন পর বাংলাদেশি এক যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। নিহত ওই যুবকের নাম নাশরাফ হোসেন ওরফে আবু। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত লাগোয়া চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর ভুবনপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিএসএফের ৪ ব্যাটালিয়নের সদস্যরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিএমসি সীমান্ত ফাঁড়ির সদস্যদের কাছে আবুর লাশ হস্তান্তর করেন।

ডিএমসি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফরিদ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ পাওয়ার পর রাতেই তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর সকালে লাশটি দাফন করা হয়। ভারতে লাশের ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়া শেষ করতে দেরি হওয়ায় লাশটি ফেরত পেতেও দেরি হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

গত শনিবার রাতে সীমান্তে গরু আনতে যান আবু ও তার চাচাতো ভাই এশারুল ইসলাম ওরফে মিঠুসহ আরও কয়েকজন গরুর রাখাল। ওই দিন তারা তারকাটার বেড়া কেটে ভারত থেকে বাংলাদেশের ভেতরে গরু ঢোকানোর চেষ্টা করছিলেন।

এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বরমতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করেন। গুলিতে কাটাতারের বেড়ার কাছেই মারা যান আবু। তবে গুলিবিদ্ধ অবস্থায় মিঠু বাংলাদেশের ভেতরে পালিয়ে আসেন। পরে তার মৃত্যু হয়।

এরপর মিঠুর লাশ তার সহযোগীরা বাড়িতে নিয়ে যান। তবে আবুর লাশ নিয়ে যায় বিএসএফ। এ নিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকও হয়। পরে তিনদিন পর লাশটি ফেরত দিলো বিএসএফ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হত্যার তিন দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

আপডেট সময় ০২:৩০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭