ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওআইসির শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পরিপ্রেক্ষিতে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংস্থা ওআইসির শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বুধবার তুরস্কের রাজধানী ইস্তান্বুলে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদসহ মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানেরা যোগ দিয়েছেন।

বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় ইস্তান্বুল কংগ্রেস অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ওআইসির এ বিশেষ সম্মেলন শুরু হয়। রাষ্ট্রপতি এই সম্মেলনে জেরুজালেম বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে একতরফাভাবে ‘ইসরায়েলের কথিত রাজধানী’ হিসেবে স্বীকৃতি দিয়ে বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত করায় মুসলিম বিশ্বের পরবর্তী পদক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ওআইসি-এর এই বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জেরুজালেম ১৯৬৭ সাল থেকে ইসরায়েলি বাহিনী দখল করে রেখেছে। যুক্তরাষ্ট্র জেরুজালেমকে (আল-কুদস আশ-শরিফ) ‘ইসরায়েলের কথিত রাজধানী’ হিসেবে স্বীকৃতি দেয় এবং তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সেখানে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করে।

ওআইসি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র আল কুদস (জেরুজালেম) যে স্বীকৃতির দিয়েছে তার প্রতিক্রিয়ায় আলোচনা করার জন্য একটি বিশেষ শীর্ষ সম্মেলনের আহ্বান করেছে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী সভা। তারা এই বিশেষ শীর্ষ সম্মেলনে আল-কুদস এবং তার ঐতিহাসিক, আইনগত ও রাজনৈতিক অবস্থা ও ঘটনাবলি নিয়ে একটি সমন্বিত আলোচনা করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওআইসির শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি

আপডেট সময় ১২:৪৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭