ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি করতে সাহস লাগে: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি করতে হলে সাহস লাগে, মামলা মোকাবিলা করতে হবে। কিন্তু তারেক রহমানের কোনোটাই নেই। রবিবার সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘মামলার ভয়ে পালিয়ে না থেকে সেটি জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত। রাজনৈতিকভাবে মামলা মোকাবিলা করা উচিত। সেতুমন্ত্রী আরও জানান, ‘আওয়ামী লীগও চায়, সবাই নির্বাচনে আসুক।

কিন্তু যারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, নির্বাচনের মাঠ তাদের মুখের বিষে নষ্ট হয়ে যাচ্ছে। রাজনীতিতে আক্রমণ থাকবে। কিন্তু সেটা ব্যক্তিগত আক্রমণ শোভনীয় নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতি করতে সাহস লাগে: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৩:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭