ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আইসিসির তোয়াক্কা না করে ভারতের ১৫৮ ম্যাচের সূচি প্রকাশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে বহুদিন ধরেই তিন মোড়লের (ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া) আধিপত্য চলে আসছে।

কিন্তু মোড়লগিরিতে এবার আরও একধাপ এগিয়ে গেল ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আইসিসির তোয়াক্কা না করে ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত নিজেদের ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) বা ক্রিকেটের সময়সূচি প্রকাশ করেছে। যেখানে আইসিসি এখনও কোনো এফটিপি প্রকাশ করেনি!

সাধারণত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সবগুলো দলের চার বছর ব্যাপী এফটিপি প্রকাশ করে থাকে। তবে বিসিসিআই অগ্রিম নিজেদের সময়সূচি প্রকাশ করে যেন বলতে চাইছে, আইসিসি বা অন্য দেশগুলো তাদের সঙ্গে সময় মিলিয়ে নিক।

সিঙ্গাপুরে আইসিসির সদস্যগুলো প্রধান নির্বাহীদের এক সভায় এমন ঘোষণা দেয় বিসিসিআই।

এ চার বছরে ভারত সব ফরম্যাট মিলিয়ে ১৫৮টি ম্যাচ খেলবে। যেখানে থাকছে ৩৭টি টেস্ট, ৬৭টি ওয়ানডে ও ৫৪টি টি-টোয়েন্টি। এর মধ্যে ৮৫টি ঘরের মাঠে ও ৭৩টি ম্যাচ খেলবে বিদেশ সফরে।

এদিকে শোনা যাচ্ছে বিসিসিআই চাচ্ছে দেশটির ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন অন্য দেশের যাতে জাতীয় দলের খেলা না হয়। এতে করে বিদেশি ক্রিকেটারদের পুরো মৌসুম পেতে চায় তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

আইসিসির তোয়াক্কা না করে ভারতের ১৫৮ ম্যাচের সূচি প্রকাশ

আপডেট সময় ০৪:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭