ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়: গয়েশ্বর চন্দ্র রায় যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মীর হেলাল গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বৈশ্বিক টেক্সটাইল বাজারে নেতৃত্ব দিতে উদ্ভাবন ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

কামারখন্দে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের কামারখন্দে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী আহত হন। রবিবার বিকাল সোয়া তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল ওভার ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, তিনজন আরোহী নিয়ে মোটরসাইকেলটি কড্ডা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। তারা ঘটনাস্থলে পৌঁছলে একই দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী একজন নারী ও একজন পুরুষ মারা যান। আরেকজন পুরুষ আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত ব্যক্তিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়: গয়েশ্বর চন্দ্র রায়

কামারখন্দে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ১২:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭