ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিপিএলের কুমিল্লা ও রংপুর অসমাপ্ত ম্যাচটি সোমবার সন্ধ্যায়

আকাশ স্পোর্টস ডেস্ক:

কুমিল্লা ভিক্টোরয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি আগামীকাল অনুষ্ঠিত হবে। আজ যেখান থেকে শেষ হয়েছে সোমবার সন্ধ্যা ছয়টায় সেখান থেকেই শুরু হবে খেলা। দর্শকরা আজ যে টিকিটে খেলা দেখতে এসেছিলেন কালও একই টিকিটে খেলা দেখতে পারবেন।

আজ ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ছয়টায়। টস হেরে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। খেলা সাত ওভার হওয়ার পর বৃষ্টি নামে। ফলে, খেলা বন্ধ হয়ে যায়। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ ছিল সাত ওভারে এক উইকেট হারিয়ে ৫৫ রান। আগে বলা হয়েছিল যে খেলা পাঁচ ওভার মাঠে গড়ানোর সর্বশেষ সময় পৌঁনে দশটা। কিন্তু দশটা বেজে গেলেও মাঠে গড়ায়নি খেলা। বিপিএল গভর্নিং কাউন্সিল, ফ্র্যাঞ্চাইজি ও দুই দলের অধিনায়কদের মধ্যে দীর্ঘক্ষণ চলে আলোচনা।

এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে উঠে যেত। তাই তারা ম্যাচটি খেলতে রাজি ছিল না। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল ও মাশরাফি বিন মুর্তজাদের অনুরোধে তারা খেলতে রাজি হয়।

নিয়ম অনুযায়ী এই ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে ছিল না। আবহাওয়ার অবস্থা খারাপ দেখে গতকালই বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে রিজার্ভ ডের জন্য আবেদন জানায় রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল এই আবেদন নাকচ করে দেয়। তবে, শেষমেশ রিজার্ভ ডে’তেই গড়াল ম্যাচটি।

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর চতুর্থ অবস্থানে ছিল রংপুর রাইডার্স। গতকাল এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটান্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জায়গা করে নেয় রংপুর রাইডার্স।

অন্যদিকে, প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে ঢাকা ডায়নামাইটস জয় পাওয়ায় ফাইনালে উঠে গেছে। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স হেরে যাওয়ায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে অংশ নিচ্ছে। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ওই ম্যাচের জন্য আগে থেকেই রিজার্ভ ডে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

বিপিএলের কুমিল্লা ও রংপুর অসমাপ্ত ম্যাচটি সোমবার সন্ধ্যায়

আপডেট সময় ১১:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭