ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে।

নিহতরা হলেন- গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর ভুবনপাড়া ট্যাকপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আবু আশরাফ (২৯) এবং মো. আলাউদ্দিনের ছেলে মিছু শেখ (২৭)। তাদের দুজনের বাড়ি পাশাপাশি এবং সম্পর্কে তারা দুই চাচাতো ভাই।

চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সানাউল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি দৈনিক আকাশকে জানান, মিছুর লাশ তার বাড়িতে রয়েছে। তবে আবু আশরাফের লাশ রয়েছে সীমান্তের ওপারে। ভারতীয় গরু ব্যবসায়ীরা মুঠোফোনে এপারের গরু ব্যবসায়ীদের তার মৃত্যুর খবর জানিয়েছেন।

চেয়ারম্যান জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে আশরাফ ও মিছুসহ আরও কয়েকজন গরুর রাখাল ডিএমসি সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারত থেকে বাংলাদেশের ভেতরে গরু ঢোকানোর চেষ্টা করছিলেন। বিষয়টি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বরমতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে আসে।

এ সময় বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করে। গুলিতে ঘটনাস্থলেই আশরাফ ও মিছু নিহত হন। পরে নিহত মিছুর লাশ তার সহযোগীরা বাড়িতে নিয়ে আসেন। তবে আশরাফের লাশ নিয়ে গেছে বিএসএফ। ঘটনাস্থলে বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ সাজ্জাদ এবং ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার অবস্থান করছেন।

সকাল সাড়ে ৯টার দিকে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার মুঠোফোনে দৈনিক আকাশকে জানান, নিহত আশরাফের লাশ ফেরত পেতে ডিএমসি সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে এই বৈঠক হচ্ছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি দৈনিক আকাশকে জানান, মিছুর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে। আশরাফের লাশ পাওয়া গেলে সেটিরও ময়নাতদন্ত হবে। আর তাদের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আপডেট সময় ০১:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭