ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

জয়পুরহাটে জমিজমার বিরোধে কোদালের আঘাতে কৃষক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তালশন গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের কোদালের আঘাতে আব্দুল ওয়াদুদ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আব্দুল হামিদ (৫৫) নামে আরো একজন।

শনিবার বেলা ১১ টায় তালশন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওয়াদুদ ও আহত আব্দুল হামিদ তালশন গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধতি দিয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তালশন গ্রামের ইয়াকুব আলীর সঙ্গে আব্দুল ওয়াদুদের জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিল।

এর জের ধরে আজ শনিবার সকালে আশরাফ আলীর ছেলেরা বিরোধপূর্ণ জমিতে চাষ দিতে গেলে ইয়াকুব ও তার ছেলেরা বাধা দেন। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে প্রতি পক্ষের কোদালের আঘাতে ওয়াদুদ ও হামিদ আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের মধ্যে ওয়াদুদের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে মৃতদেহের ময়না তদন্তসহ মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

জয়পুরহাটে জমিজমার বিরোধে কোদালের আঘাতে কৃষক নিহত

আপডেট সময় ০১:৩৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭