ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

আফ্রিদি নৈপুণ্যে বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটস

আকাশ স্পোর্টস ডেস্ক:

শহীদ আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে বিপিএলের ফাইনালে উঠেছে ঢাকা ডায়নামাইটস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ৯৬ রানের বিশাল জয় পেয়েছে সাকিব আল হাসানের দল।

কুমিল্লা হারলেও ফাইনালে উঠার জন্য তাদের সামনে সুযোগ রয়েছে। আগামী ১০ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় এলিমিনেটর ম্যাচে জয়ী দল রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারা। ওই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ঢাকা ডায়নামাইটসের দেয়া ১৯২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৯৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। ঢাকা ডায়নামাইটসের পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত ২টি, সাকিব আল হাসান ২টি, সুনিল নারিন ১টি, শহীদ আফ্রিদি ৩টি ও আবু হায়দার রনি ১টি করে উইকেট নেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায়। ‘ডাক’ মেরে ফিরে যান লিটন দাস। বোলার মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ হন লিটন দাস। দ্বিতীয় ওভারে জস বাটলারকে বোল্ড করেন সাকিব আল হাসান। পঞ্চম ওভারে ইমরুল কায়েসকে বোল্ড করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

দলীয় ৫৫ রানে আবু হায়দার রনির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন মারলন স্যামুয়েলস। ইনিংসের দশম ওভারে তামিম ইকবাল ও ডোয়াইন ব্রাভোকে আউট করেন শহীদ আফ্রিদি। তামিম ইকবাল স্ট্যাম্পিং হন। আর ডোয়াইন ব্রাভো এলবিডব্লিউ হন।

১১তম ওভারে রান আউট হন মোহাম্মদ সাইফউদ্দিন। ১৩তম ওভারে সাকিব আল হাসানের বলে আবু হায়দার রনির হাতে ধরা পড়েন শোয়েব মালিক। ১৭তম ওভারে সুনিল নারিনের বলে স্ট্যাম্পিং হন হাসান আলী। ১৮তম ওভারে শহীদ আফ্রিদির বলে এভিন লিউইসের হাতে ক্যাচ হন আল-আমিন হোসেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন এভিন লিউইস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে হাসান আলী ৩টি, শোয়েব মালিক ১টি ও ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৯৬ রানে জয়ী ঢাকা ডায়নামাইটস।

ঢাকা ডায়নামাইটস ইনিংস: ১৯১/৭ (২০ ওভার)

(মেহেদী মারুফ ৬, এভিন লিউইস ৪৭, জো ডেনলি ৩২, কাইরন পোলার্ড ৩১, সাকিব আল হাসান ৯, শহীদ আফ্রিদি ৩০, মোসাদ্দেক হোসেন সৈকত ৩, সুনিল নারিন ৯*, জহুরুল ইসলাম ৩*; মেহেদী হাসান ০/৩৮, হাসান আলী ৩/১৬, মোহাম্মদ সাইফউদ্দিন ০/৩০, শোয়েব মালিক ১/২৮, ডোয়াইন ব্রাভো ২/৪৫, আল-আমিন হোসেন ০/২২)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস: ৯৫ (২০ ওভার)

(তামিম ইকবাল ৩১, লিটন দাস ০, জস বাটলার ৫, ইমরুল কায়েস ৯, মারলন স্যামুয়েলস ৬, শোয়েব মালিক ৭, ডোয়াইন ব্রাভো ০, মোহাম্মদ সাইফউদ্দিন ০, হাসান আলী ১৮, মেহেদী হাসান ১৫*, আল-আমিন হোসেন ০; মোসাদ্দেক হোসেন সৈকত ২/২৪, সাকিব আল হাসান ২/১৯, সুনিল নারিন ১/৯, শহীদ আফ্রিদি ৩/১৬, আবু হায়দার রনি ১/১৪, সাদ্দাম হোসেন ০/১০)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: শহীদ আফ্রিদি (ঢাকা ডায়নামাইটস)।

Tag :
আপলোডকারীর তথ্য

আফ্রিদি নৈপুণ্যে বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটস

আপডেট সময় ০৩:৪০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭