ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৌলভীবাজারে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে সুলনাম মোহাম্মদ শাহবাব অপরজন সদর উপজেলার দুর্লবপুর গ্রামের বিলাল হোসেনের ছেলে মাহি আহমদ। শাহবাব মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র আর মাহি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন বলেন, নিহত শাহবাব ও মাহি ছাত্রলীগের কর্মী। তবে কে বা কারা কী কারণে তাদের খুন করেছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মৌলভীবাজারে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:২৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭