ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শালিসি বৈঠকে ভাইয়ের ঘুষিতে মৃত্যুর অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরের পৌর এলাকায় জমি সংক্রান্ত শালিসি বৈঠকে চাচাতো ভাইয়ের ঘুষিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত নাজমুল হক বাসাত জেলার শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর পূর্বপাড়া ১নং ওয়ার্ডের আফতাব উদ্দিন মন্ডলের ছেলে। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী।

বৃহস্পতিবার বিকালে পৌনে চারটার দিকে ওই এলাকার খোকনের বাড়ি সংলগ্ন খোলামাঠে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবুল মনছুর মন্ডল একই গ্রামের হাছেন আলী মন্ডলের ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি। সম্পর্কে তারা চাচাতো জেঠাত ভাই।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিন মাস আগে নাজমুল হক বাসাত আব্দুল খালেক নামের একজনের কাছে জমি বিক্রি করেন। বিক্রয় করা ওই জমিটি শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মনছুর মন্ডল ও মাসুম মন্ডল দখল করে রেখেছিল। জমির দখল বুঝে নিতে শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে শালিসি বৈঠক শুরু হয়। আবুল মন্ডল বৈঠকের এক পর্যায়ে নাজমুল হক বাসাতকে ঘুষি মারলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আসাবিক চিকিৎসক ইসরাত জাহান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শ্রীপুর পৌরসভার সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল জানান, বৈঠকে আমি ছিলাম। পরে উভয়পক্ষে কথা কাটাকাটি হলে আমি চলে আসি। তবে নাজমুল হক বাসাতের হৃদরোগ ছিল বলে তার পরিবার জানিয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহসীন হোসাইন জানান, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শালিসি বৈঠকে ভাইয়ের ঘুষিতে মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ০১:১৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭