ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ইয়াছের আলী সুমন (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। অসুস্থজনিত কারণে তিনি মারা গেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইয়াছের আলী চট্টগ্রামের সন্দ্বীপ থানার মুছাপুর এলাকার ইউছুফ আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার মো. আনোয়ার হোসেন জানান, সকাল সোয়া নয়টার দিকে ইয়াছের আলী বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে চিকিৎসক ইয়াছের আলীকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াছের আলী চকবাজার থানার মাদক মামলায় গত ১ এপ্রিল থেকে কারাগার-১ এ বন্দি ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

আপডেট সময় ০১:০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭