ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সৌদি পুলিশের গুলিতে নিহত শাহ পরানকে ভৈরবে দাফন

অাকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবে পুলিশের গুলিতে নিহত ভৈরবের শাহ পরানের (৩২) লাশ বুধবার দুপুরে দেশে আনার পর বিকালে জানাজা শেষে স্থানীয় চন্ডিবের এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত ৬ জুন সকালে তার ফুফাতো ভাই শামীম আহমেদকে নিয়ে সৌদির দাম্মাম শহর থেকে আলকাতিফ শহরে যাওয়ার পথে কারফিও এলাকায় ঢুকে পড়লে পুলিশ তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করলে দুইজনই ঘটনাস্থলে নিহত হন।

এসময় ভৈরবের মাহাবুব নামে একজন গুরুতর আহত হন। ঘটনার সময় আলকাতিফ শহরে শিয়া সুন্নিদের সংঘর্ষের জেরে কারফিও চলছিল। নিহত শাহ পরানের বাবার নাম নূরুল ইসলাম এবং তার বাড়ি ভৈরব পৌর এলাকার চন্ডিবের গ্রামে।

সৌদি আরবের আইনি প্রক্রিয়া শেষে দীর্ঘ ছয় মাস পর বুধবার তার লাশ দেশে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন বলে তার পরিবার জানায়। বাড়িতে লাশ আসার পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড

সৌদি পুলিশের গুলিতে নিহত শাহ পরানকে ভৈরবে দাফন

আপডেট সময় ১১:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭