ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূতের পদত্যাগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘে নিযুক্ত কারাকাসের রাষ্ট্রদূত রাফায়েল রামিরেজ মঙ্গলবার পদত্যাগ করেছেন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুরোধের প্রেক্ষিতে তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে জানান।

খবরে বলা হয়, সমস্যা জর্জরিত দক্ষিণ আমেরিকার এ দেশে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতা আরো পাকাপোক্ত করতে মাদুরোর আগ্রাসী পদক্ষেপের অংশ হিসেবে রামিরেজকে অনেকদিন ধরেই নজরদারিত্বের মধ্যে রাখা হয়েছিল।

টুইটারে পোস্ট করা এক পত্রে তিনি লিখেছেন, ‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের অনুরোধে রাষ্ট্রদূতের পদ থেকে আমি পদত্যাগ করেছি।’

তিনি এমন পদক্ষেপ আশা করছিলেন বলে পত্রে ইঙ্গিত দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজাকে উদ্দেশ করে তিনি এটি লিখেন। চিঠিতে তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের নির্দেশনা পাওয়ার পর আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়।’

এদিকে রামিরেজের স্থলাভিষিক্ত হিসেবে ভেনিজুয়েলার সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল মনকাদার নাম ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে রামিরেজ ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি এ পদে ছিলেন।

সম্প্রতি রাষ্ট্রের প্রধান কয়েকটি পদে পরিবর্তন আনা হয়েছে। এদের মধ্যে রামিরেজের অনুগত এউলোগিও ডেল পিনো ও নেলসন মার্টিনেজকে পদ থেকে অপসারণ ও গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূতের পদত্যাগ

আপডেট সময় ০৭:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭