ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাঙামাটিতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি অরবিন্দু চাকমাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের যুবলীগের সভাপতি জ্ঞানেন্দু বিকাশ চাকমা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন উদ্বোধনের কথা ছিল। উদ্বোধনের লক্ষ্যে অরবিন্দু চাকমা কাজের অগ্রগতি দেখাশোনা করতেন।

স্থানীয়রা বলছে, নিহত অরবিন্দু চাকমা জুরাছড়ি সদরের দেবাছড়িতে তার বাড়িতে ছিলেন। সন্ত্রাসীরা তার বাড়িতে এসে তাকে ঘর থেকে বের করে নিয়ে যাবার ২০ মিনিটের মাথায় গুলি করে হত্যা করে পালিয়ে যায়। গুলির শব্দ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন।

জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসেত ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার বলেন, যারা আঞ্চলিক রাজনীতির সাথে যুক্ত তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাঙামাটিতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় ১২:২১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭