ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমে বিয়ে করায় পরিবারের চাপে নব-দম্পতির আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে নব-দম্পতি। প্রেম করে বিয়ে করায় তাদের মেনে নেয়নি পরিবার। তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে। আত্মহত্যাকারী নব-দম্পতি হলো উপজেলার রায়পুর কুস্তা বেতগাড়ি গ্রামের আবু বক্করের ছেলে রবিউল ইসলাম রিমন (২০) ও বগুড়া সদরের নারুলী এলাকার গোলাম রব্বানীর মেয়ে রাজিয়া আকতার মিম (১৮)।

গত শনিবার রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটলেও বিষয়টি প্রকাশ পায় সোমবার। স্থানীয়রা জানিয়েছে, বিয়ের পর থেকেই দুই পরিবারের চাপের মুখে ছিল নব-দম্পতি। প্রেমের বিয়ে মেনে না নেয়ায় হাটকড়ই চকপাড়া এলাকার বুলু মিয়ার ছেলে রাজু আহমেদের (রিমনের দুলাভাই) বাড়িতে নব-দম্পতি আশ্রয় নেয়।

বিয়ের পর থেকেই পরিবার লোকজন রিমনের ওপর চাপ সৃষ্টি করে স্ত্রীকে ফেলে বাড়ি ফিরে আসার জন্য। এর এক পর্যায়ে গত শনিবার রাতে দুলাভাই রাজু আহমেদের বাড়িতে সবার অজান্তে নব-দম্পতি গ্যাস ট্যাবলেট খায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে বগুড়ায় হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়।

সোমবার রাত ৮টার দিকে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আকাশকে জানান, রিমন ও মিম পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করে। পরে বিয়ের বিষয়টি নিজ নিজ পরিবারকে জানান তারা। কিন্তু দুই পরিবারের কেউ তাদের মেনে নেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমে বিয়ে করায় পরিবারের চাপে নব-দম্পতির আত্মহত্যা

আপডেট সময় ১১:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭