ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

শিশু হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

শিশু কন্যাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে রাজশাহীর মোহনপুর উপজেলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জহুরা বেগম ওরফে মেঘনা নামের ওই নারীর বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে। পর পর দুটি কন্যা সন্তান হওয়ায় মেঘনা নিজের এক মাসের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

সোমবার দুপুরে মোহনপুর উপজেলার টেমা স্কুলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বিকালে ওই শিশুর দাদা মফিজ উদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। এর আগেই ঘটনার খবর পেয়ে পুলিশ মেঘনাকে গ্রেপ্তার করে। ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবুল কাশেম আজাদ জানান, উপজেলার টেমা স্কুলপাড়া গ্রামের ইসলাম আলীর মেয়ে মেঘনার সাথে জেলার তানোর উপজেলার চান্দুড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমানের বিয়ে হয় তিন বছর আগে। সংসার করা অবস্থায় তাদের পর পর দুইটি কন্যা সন্তান জন্ম হয়।

কয়েকদিন আগে মেঘনা তার বাবা ইসলাম আলীর বাড়ীতে বেড়াতে আসেন। পর পর দুইটি কন্যাসন্তান হওয়ায় মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি। সোমবার দুপুরে সবার অজান্তে মেঘনা তার এক মাসের কন্যাসন্তান খাদিজা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই শিশুর লাশ উদ্ধার করে।

ওসি বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের অভিযোগের প্রেক্ষিতেই মেঘনাকে প্রথমে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। এখন তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

শিশু হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭