ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিজ দেশের নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ওই দেশের নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণে সহযোগিতা করে এমন দুটি পর্যটন প্রতিষ্ঠান করয়ো এবং ইয়ং পাইয়নিয়ার এই তথ্য জানিয়েছে।

আগামী ২৭ জুলাই এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে এবং পরবর্তী এক মাসের মধ্যে তা কার্যকর হবে বলে ওই দুটি প্রতিষ্ঠান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

চীন ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ং পাইওনিয়ার শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণের অনুমতি দেবে না বলে তাদের জানিয়েছে। ২৭ জুলাই থেকে পরবর্তী এক মাসের মধ্যে তা কার্যকরের জন্য চাপ দেয়া হবে এবং ওই সময়ের পর উত্তর কোরিয়া ভ্রমণ করা নাগরিকরা পাসপোর্টের মেয়াদ হারাতে পারে।’

ইয়ং পাইওনিয়রের রোয়ান বেয়ার্ড জানান, উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের কার্যক্রম দেখভাল করা সুইডিস দূতাবাসের কাছ থেকে তারা এ বিষয়ে অবগত হয়েছেন। এছাড়া উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের কতজন নাগরিক রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে দূতাবাস। তারা দ্রুত নাগরিকদের উত্তর কোরিয়া ত্যাগ করার জন্যও তাগিদ দিচ্ছে।

করয়ো’র ককেরিল জানান, ‘এটা পর্যটন শিল্পের জন্য দুর্ভাগ্য। এছাড়া উত্তর কোরীয় নাগরিকদের মধ্যে যারা জানতে চায় আমেরিকানরা কেমন, তাদের জন্যও এটা বেদনাদায়ক।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৫:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭