ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চার দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

অাকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের ইন্দুরকানীতে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে মডেলিংয়ের প্রলোভনে দেখিয়ে এক মাদ্রাসাছাত্রীকে তুলে নেয়ার অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। এ ঘটনার পর চার দিন ধরে নিখোঁজ রয়েছেন ওই ছাত্রী। মেয়ের খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠায় ভুগছে পরিবারের সদস্যরা।

এ ঘটনায় ছাত্রীর মা বেবি বেগম শুক্রবার ইন্দুরকানী থানায় তার মেয়ে পত্তাশী এস. দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী আবিদা সুলতানার উধাও হওয়ার বিষয়ে ইন্দুরকানী থানায় একটি ডায়েরি করেছেন।

স্থানীয় ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার মাদ্রাসায় যাওয়ার কথা বলে ছাত্রী আবিদা সুলতানা বাড়ি থেকে বের হয়। পরে মডেলিং তারকা হবে বলে এক অপরিচিত মেয়ের ফোনে চাড়াখালী চৌরাস্তা এলাকায় সে কাউকে না বলে একাই চলে যায়। মাদ্রাসা ছুটি হলেও আবিদা বাড়ি না ফেরায় তার মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। বাড়ি না ফিরে ওই রাতে ঢাকা থেকে আবিদা তার নিজের মোবাইলে তার মায়ের সাথে কথা বলে জানায়, “মা আমি ভাল আছি। আমি আমার এক বান্ধবীর বাসায় আছি।”

এছাড়া আবিদা তার অপর এক বান্ধবী মাদ্রাসাছাত্রী রেশমার ফোনে মেসেস পাঠিয়ে জানায়, “আম্মু যেন কোন চিন্তা না করে আমি এক বান্ধবীর বাসায় আছি, ভাল আছি।” তবে ঢাকায় কোথায় কিভাবে আছে সেটা জানাননি রেশমাকে। এরপর থেকে গত চার দিন ধরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। পরিবারের সদস্যদের সাথে কোন যোগাযোগও নেই এই তিন দিনে।

মাদ্রাসা ছাত্রীর মা বেবি বেগম জানান, ঢাকায় আমার মেয়ের কোন বান্ধবী নেই। আমার মেয়েকে কে বা কারা মোবাইলে মডেলিংয়ের প্রলোভন দেখিয়ে উঠিয়ে নিয়ে গেছে। আমার মেয়েকে আমি অক্ষত অবস্থায় ফেরত চাই।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, মাদ্রাসাছাত্রীর নিখোঁজের বিষয় তার মা শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করেছে। আমরা তার সন্ধানের জন্য চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

চার দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

আপডেট সময় ০৮:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭