ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী

বাংলাদেশের সহযোগিতায় ভারত সবসময় প্রস্তুত: হর্ষ বর্ধন শ্রিংলা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘বাংলাদেশকে সহযোগিতা করতে ভারত সবসময় প্রস্তুত। আমরা একে অপরের পাশে থাকবো বলে ভারত সরকারের অর্থায়নে বাংলাদেশে এক হাজার ১০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ আগামী ২০১৮ সালে শেষ হবে।’

রবিবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারত সরকারের অর্থায়নে মজিদা বেগম মহিলা কলেজ প্রাঙ্গণে ভান্ডারিয়া পৌরসভায় সুপেয় পানি প্রকল্পের কাজের উদ্বোধন শেষে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন হাইকমিশনার।

ভারতের হাইকমিশনার বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিছু দিন আগে ঢাকায় ১২০ কোটি টাকার ২৪টি প্রকল্প উদ্বোধন করেছেন। এরই আওতায় ভান্ডারিয়া পৌরসভায় সুপেয় পানি প্রকল্পের পূর্বের বরাদ্দকৃত ১১ কোটি ৫০ লাখ টাকার সঙ্গে আরও দুই কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ করা হয়।’

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘ভান্ডারিয়ার বহুমাত্রিক জনগণ একসাথে বসবাস করতে দেখে আমি আনন্দিত। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর উৎসাহে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে ভারতীয় সৈনিকদের রক্তদান দুই দেশের ঐক্যের একটি বড় অধ্যায়।’

হাইকমিশনার বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় বাংলাদেশ- ভারতের সম্পর্কের যে বীজ বপন হয়েছে বর্তমান সরকারের সময় এ সম্পর্ক আরও উন্নততর পর্যায় পৌঁছাছে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ভান্ডারিয়াবাসী দলমত ধর্ম নির্বিশেষে একত্রে বসবাস করছি। তাই দেশের উন্নয়নের জন্য পুরানো রাজনীতি বাদ দিয়ে নতুন রাজনীতির ধারায় চলতে হবে।’

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পূর্বের রাজনীতি আর বর্তমান রাজনীতি এক নয়। আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আমি আজ গর্বিত সব সরকারের আমলে ভান্ডারিয়ায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে অন্য কোনো উপজেলায় এ উন্নয়ন হয়নি।’

আগামী নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন। আমাকে ভোট দিতে বলছি না। কিন্তু ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে কাজ করতে হবে।’

পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, ভারতীয় হাইকমিশনারের ফার্স্ট সেক্রেটারি নবনিতা চৌধুরী, দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমারের ফেরার দিনক্ষণ জানালেন কোচ আনচেলত্তি

বাংলাদেশের সহযোগিতায় ভারত সবসময় প্রস্তুত: হর্ষ বর্ধন শ্রিংলা

আপডেট সময় ০৬:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭